৮ লাখ টাকা ডিসকাউন্টের খবর ভুয়ো, সমস্ত আশায় জল ঢেলে জানিয়ে দিল গাড়ি সংস্থা
সম্প্রতি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে টয়োটা (Toyota) তাদের পিকআপ লাইফস্টাইল ট্রাক Hilux-এ ৮ লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। কয়েকটি নির্দিষ্ট ডিলারশিপে এমন বিপুল ছাড় উপলব্ধ বলেও জানানো হয়। কিন্তু এই খববের পরিপ্রেক্ষিতে টয়োটা জানিয়েছে, অফারটি আসলে ভুয়ো। সংস্থার সাফ জবাব, Toyota Hilux-এ তাদের পক্ষ থেকে এমন কোনো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না ।
Toyota Hilux -এর ডিসকাউন্টের খবর ভুয়ো
একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, Toyota Hilux-এর লোয়ার ও হায়ার ভ্যারিয়েন্ট বর্তমানে ৬ থেকে সর্বাধিক ৮ লাখ টাকার ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। যেখানে গাড়িটির বর্তমান বাজার মূল্য ৩০,৪০,০০০ টাকা থেকে ৩৭,৯০,০০০ টাকা (এক্স-শোরুম)। ফলে এই বিপুল ছাড়ের খবর শুনে ক্রেতাদের শোরুমে খোঁজখবর নেওয়া বাড়তেই নড়েচড়ে বসেছে সংস্থা।
